• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

অপমানে রোনালদিনহোর অনুষ্ঠান বয়কট করলেন সাংবাদিকরা

প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ১০:৩৬
আপডেট: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ১০:৩৬

অপমানে রোনালদিনহোর অনুষ্ঠান বয়কট করলেন সাংবাদিকরা

স্পোটর্স ডেস্ক
‘আপনারা যারা সাংবাদিক আছেন, তারা পেছনে গিয়ে দাঁড়ান। আপনাদের জন্য কোনো আসন রাখা হয়নি।’ হোটেল রেডিসনের বলরুমে একবার নয়, তিনবার একই ঘোষণা দিলেন উপস্থাপিকা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর ঢাকায় আসার অনুষ্ঠানে সংবাদকর্মীরা তাতে হলেন বিব্রত, বিরক্ত।

শেষে অপমানিত বোধ করে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়ে হোটেলের বাইরে অবস্থান নেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা।

রোনালদিনহোকে বাংলাদেশে আনার মূল উদ্যোক্তা ক্রিয়েশন ওয়ার্ল্ড ও অফ ট্র‍্যাক নামের দুই প্রতিষ্ঠান। সাংবাদিক সংখ্যা সীমিত দাবি করে হোটেলের বলরুমে সংবাদকর্মীদের শুরুতে অনুষ্ঠান প্রবেশে বাধা দেওয়া হয়। শেষ পর্যন্ত বাধা বিপত্তি পেরিয়েই ভেতরে প্রবেশ করেন সাংবাদিকেরা।

অনুষ্ঠানেও বারবার মাইকে সাংবাদিকদের আসন ছেড়ে দেওয়ার মাইকিং করা হয়। উপস্থাপিকার এই ঘোষণায় অপমানিত বোধ করে হোটেল ছেড়ে বের হয়ে আসেন সংবাদকর্মীরা।

বয়কটের সময় উঠে এসেছে পুনেতে লিটন দাসের ঘটনাও। পুনেতে হোটেল লবি থেকে নিরাপত্তাকর্মী দিয়ে বাংলাদেশি সাংবাদিকদের বের করে দেন লিটন। তাতেই তেতে ছিলেন সংবাদকর্মীরা। পুনের ঘটনার ঢেউ আজ আঁচড়ে পড়ল হোটেল রেডিসনেও।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com