• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এখনই পদত্যাগ করুন, নইলে পালাবারও সময় পাবেন না: টুকু

প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ৮:৫২
আপডেট: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ৮:৫২

এখনই পদত্যাগ করুন, নইলে পালাবারও সময় পাবেন না: টুকু

নিউজ ডেস্ক

ক্ষমতাসীন সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এখনই পদত্যাগ করুন, নইলে পালাবারও সময় পাবেন না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এই মুহুর্তে অবৈধ হাসিনার পতন চায়। হাসিনা জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি’ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, গণতন্ত্রের মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে আর কারো কা‌রো পিঠের চামড়াও থাকবে না।

নেতাকর্মীদের উদ্দেশে যুবদল সভাপতি বলেন, আমাদের একটাই লক্ষ্য এখন জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচারী হাসিনা পতন নিশ্চিত করা।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদল অনেক শক্তিশালী। তারেক রহমানের নেতৃত্বে এই সরকার পতনের আন্দোলনে আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না করা পর্যন্ত ও দেশনেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত এবং যে সকল জনগন ভোট দিতে পারেনি তাদের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থাকবো রাজপথ ছেড়ে যাবো না।

এ সময় তিনি বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর রাজবন্দী থেকে মুক্তির দাবিও জানান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় জনসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, মাহবুবুল হাসান পিংকু, হারুনুর রশীদ শিশির, গোলাম মোস্তফা সাগর, কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আজিজুর রহমান আকন্দ, সহ-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, শাহ নাসিরুদ্দীন রুমন, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম, কোষাদক্ষ গোলাম মোস্তফা, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক পার্থদেব মন্ডল, সহ বন ও পরিবেশ সম্পাদক আমিনুর রহমান, সহ-দফতর সম্পাদক মিনহাজ উদ্দীন ভুইয়া, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সদস্য মিজানুর রহমান সুমন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com