• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

২৮ তারিখ আমাদের কর্মসূচিতে জনতার মহাসমুদ্র হবে: কাদের

প্রকাশ: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ২:০৮
আপডেট: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ২:০৮

২৮ তারিখ আমাদের কর্মসূচিতে জনতার মহাসমুদ্র হবে: কাদের

নিউজ ডেস্ক
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশে ডেকেছে বিএনপি। জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোও সেদিন রাজধানীতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, তাদেরও সেদিন কর্মসূচি আছে। এই কর্মসূচি আগেই নির্ধারিত দাবি করে সরকারি দলের এই মুখপাত্র বলেন, সেদিন রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট জনতার মহাসমুদ্রে পরিণত হবে।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘২৮ তারিখ তো আমাদের কর্মসূচি আছে। আমাদের কর্মসূচি আমরা আগেই ঘোষণা করেছি। নতুন করে কিছু নাই। ২৮ তারিখ মহাযাত্রা আমাদেরও আছে। চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর নিচে টানেল, বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা শুরু হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ওইদিন বিকেলে (২৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জনতার মহাসমুদ্র হবে। জনতার ঢল নামবে। কোথায় কী হবে? করবেন? কয়দিন সময় দেবেন? আমাদের আর সময় নাই। দাওয়াত দিচ্ছি আপনাদের।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিয়ে তিনি বলে, ‘ফখরুল সাহেবকে দাওয়াত দিচ্ছি, ৪ তারিখে (৪ নভেম্বর) এই ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জমায়েত হবে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে। প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন।’

কাদের বলেন, ‘আমরা তো ২৮ তারিখেও আছি। ৪ তারিখেও আছি।’

দেশে আর যেন ২০০১ থেকে ২০০৬ সালের পুনরাবৃত্তি না হয়।’ সবাইকে সতর্ক থেকে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com