• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অবরোধের সমর্থনে কাকরাইলে যুবদলের বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ৫:৫৮
আপডেট: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ৫:৫৮

অবরোধের সমর্থনে কাকরাইলে যুবদলের বিক্ষোভ

নিউজ ডেস্ক

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবিলম্বে সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে সকাল থেকে বিএনপির টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এই অবরোধের সমর্থনে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রথম দিন দুপুরে ঢাকার কাকরাইলে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে কস্তুরী হোটেলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মইনুদ্দিন রুবেল। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ওবি আজাদ চৌধুরী নাহিদ, মোহাম্মদ আওলাদ হোসেনসহ পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও সবুজবাগ থানা যুবদলের নেতৃবৃন্দ। এ সময় তারা সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

প্রসঙ্গত, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ৩১ অক্টোবর এবং ১-২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com