• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মধ্যরাতে বিএনপি নেতা ব্যারিস্টার অসীমের বাসায় অভিযান

প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ২:৫৭
আপডেট: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ২:৫৭

মধ্যরাতে বিএনপি নেতা ব্যারিস্টার অসীমের বাসায় অভিযান

নিউজ ডেস্ক

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে অসীমের ধানমন্ডির বাসা ঘিরে ফেলে তারা। এরপর তারা বাসার গেইট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী বাসার বিভিন্ন কক্ষে খোঁজাখুঁজি করে তারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

এ সময় ওই বাসায় অসীমের স্ত্রী সন্তানরা অবস্থান করলেও নাসির উদ্দীন অসীম বাসায় ছিলেন না জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com