• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে বিএনপির অ ব রো ধ, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ৫:৪২
আপডেট: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ৫:৪২

সিলেটে বিএনপির অ ব রো ধ, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াতসহ কয়েকটি বিরোধী দলের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে সিলেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে ছাত্রলীগ।
বুধবার (৮ নভেম্বর) সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ এ শান্তি সমাবেশের আয়োজন করে।

Pএরআগে গত দুই দফা সিলেটের অন্যান্য স্থানে একইভাবে সমাবেশ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতাবিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবে না। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিকভাবে উচিত জবাব দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com