• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তপশিলের প্রতিবাদে গণঅধিকারের নতুন কর্মসূচি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ২:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ২:৪৫

তপশিলের প্রতিবাদে গণঅধিকারের নতুন কর্মসূচি

তপশিল ঘোষণার প্রতিবাদে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। ১৯ ও ২০ নভেম্বর এই কর্মসূচি পালিত হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় তপশিলের প্রতিবাদে মিছিল শেষে কর্মসূচি ঘোষণা করেন নুরুল হক নুর।

নুর বলেন, অবৈধ তপশিলের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ শুরু হয়ে গেছে। এই সরকারকে কোনোভাবেই আরেকটি পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না। তারই প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে।

এ সময়, গণঅধিকার পরিষদ দলমত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে ৪৮ ঘণ্টা হরতাল পালনের আহ্বান জানায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com