• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

৫ শতাংশ ভোটকে ৪০ শতাংশ দেখিয়েছে ইসি : এনপিপি

প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ৩:২৯
আপডেট: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ৩:২৯

৫ শতাংশ ভোটকে ৪০ শতাংশ দেখিয়েছে ইসি : এনপিপি

নিউজ ডেস্ক
সরকারের আজ্ঞাবহ ইসি ৫ শতাংশ ভোটকে ৪০ শতাংশ দেখিয়েছে দুই ঘণ্টার ব্যবধানে। মানুষ ডামি নির্বাচন প্রত্যাখান করেছে। ভোটার শূন্য ছিল ভোটকেন্দ্রগুলো। এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) বাংলাদেশের চেয়ারম্যান।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ডামি নির্বাচন বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. ফরহাদ বলেন, দেশের ১৯টি কেন্দ্রে কোনো ভোটই পড়েনি, এতেও ক্ষমতাসীনদের কোনো লজ্জা হয় না। জনগণ ডামি নির্বাচন বর্জন করে প্রমাণ করেছে দ্বাদশ জাতীয় নির্বাচন ভুয়া। নির্বাচন কমিশন দুই একটা কেন্দ্র বন্ধ করে প্রমাণ করতে চেয়েছে সুষ্ঠু ভোট হয়েছে। এসব নাটক জনগণ বুঝে গেছে।

তিনি বলেন, গণতন্ত্রকে এই সরকার এমনভাবে নিষ্পেষিত করেছে যার কারণে নতুন প্রজন্ম গণতন্ত্র কি জিনিস তাই জানে না। নতুন প্রজন্ম দেশে গণতন্ত্র না দেখতে পারলেও দেখেছে একনায়কতন্ত্র, দূর্নীতি, লুটতরাজ ও দমন-পীড়ন। এই অভিশাপ থেকে মুক্তি পেতে এই অবৈধ সরকারকে বিদায় করতে সকলকে রাজপথে নামতে হবে।

কালো পতাকা মিছিলে অংশ নেন এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মহাসচিব ইন্জিনিয়ার আব্দুল বারিক, বিক্লপধারা মহাসচিব শাহ আহমেদ বাদল ও মাহবুব মুরশেদ হেলাল, এনডিপি মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, এনপিপি প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ফখরুল ইসলামসহ জোট নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com