• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

লুটপাটকারী‌দের পক্ষে বর্তমান সরকার: মান্না

প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ৪:২২
আপডেট: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ৪:২২

লুটপাটকারী‌দের পক্ষে বর্তমান সরকার: মান্না

নিউজ ডেস্ক
দে‌শে যারা লুটপাট করছে তাদের পক্ষে আছে বর্তমান সরকার। এ সরকার জনগণের সরকার নয় ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণস্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মান্না বলেন, আমাদের গণস্বাক্ষর কর্মসূচি চলমান থাকবে। যতদিন পর্যন্ত এই স্বৈরাচার সরকারের সাথে আমাদের বুঝাপড়া হবে না ততদিন পর্যন্ত আমরা মানুষের কাছে যাবো, এই গণস্বাক্ষর হলো মানুষের কাছে যাওয়ার একটা মাধ্যম।

তিনি আরও বলেন, যারা লুটপাট করছে তাদের পক্ষে আছে এ বর্তমান সরকার। এসরকার জনগণের সরকার নয়। এসরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এসরকার জনগণের জান-মালের কোনও তোয়াক্কা করে না। ৭ তারিখে ফোট্টুয়ান্টি নির্বাচনের পর থেকে আজকে পর্যন্ত মোট ২ সপ্তাহ হয়েছে, কিন্তু দেশে কোনও জিনিসপত্রের দাম কমেনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, মিথ্যাচার সরকারের এখন সবচেয়ে বড় অস্ত্র। এই মিথ্যার মাধ্যমে তারা (সরকার) গণমাধ্যমে দেখাচ্ছে যে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই ডামি নির্বাচনকে তারা (সরকার) বারবার সুষ্ঠু নির্বাচন বানানোর চেষ্টা করছে।
তিনি আরো বলেন, ৭ তারিখের নির্বাচন হচ্ছে পারিবারিক নির্বাচন।

তারা (সরকার) বলেছিল এই ভাগ বাটোয়ারার নির্বাচনকে সুষ্ঠু করা হবে।কিন্তু নির্বাচন সুষ্ঠু হয় নাই। মারামারি, সংঘাত হয়েছে। ভোটের মাঠগুলো ছিল বিরানভূমি, মানুষের লাইন আমরা দেখিনি। তাহলে এই ৪১ শতাংশ আসলো কোথা থেকে? যারা বলছে আমরা ১ থেকে দেড় লাখ ভোট পেয়েছি, তারা তাদের ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ আমাদের দেখায় না কেন? মূল ঘটনা হচ্ছে, এই ২-৩ শতাংশ ভোটকে অনেক বেশি দেখানোর জন্য ব্যালটে তারা (আ.লীগ) নিজেদের মতো করে সিল মেরেছেন।

জোনায়েদ সাকী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ৭ তারিখের মতো এতো সুষ্ঠু নির্বাচন নাকি আর হয় নি। এটা নাকি স্বর্নাক্ষরে লেখা থাকবে। আসলে কোন অক্ষরে লেখা থাকবে, এটা জনগণই নির্ধারণ করে দেবে।

গণস্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com