• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

১২ দলীয় জোটের শীর্ষনেতা এহসানুল হুদা কারামুক্ত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ১১:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ১১:৩৩

১২ দলীয় জোটের শীর্ষনেতা এহসানুল হুদা কারামুক্ত

নিউজ ডেস্ক
দীর্ঘ ৭৬ দিন পর কারামুক্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

বৃহস্পতিবার রাত ৯টায় কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাওয়ার পর নিজেই ফোন করে জানান। এরআগে, গত ১১ নভেম্বর বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১২ দলীয় জোটের আলোচনা সভা শুরুর আগে তাকে গ্রেফিতার করে গোয়েন্দা পুলিশ। ওই সভায় যোগ দিতে সেগুনবাগিচায় যান এহসানুল হুদা। ওইদিন বিকেল সোয়া ৩টার দিকে রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ও সরকার পতনের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশের দিন কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সাথে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন সরকার স্থাপনায় হামলা হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।

পরে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদাকে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ। অতপর বৃহস্পতিবার তিনি জামিনে কারামুক্ত হলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com