• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মতামত

অন্ধ হাফেজকে আগুন সন্ত্রাসী বানায় যে রাষ্ট্র

প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ১০:৩৪
আপডেট: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ১০:৩৪

অন্ধ হাফেজকে আগুন সন্ত্রাসী বানায় যে রাষ্ট্র

অভিমত আহমেদ খিজির
আলমগীর হোসেন মিলন জন্ম থেকেই অন্ধ। তবে, ৫৫ বছর বয়সী এই মানুষটি কোরানের হাফেজ হয়েছেন, এখন মসজিদের মুয়াজ্জিন। তবে, রাষ্ট্র সন্দেহ করে, এই অসহায় বয়স্ক মানুষটি নাকি আগুন সন্ত্রাসী। তিনি নাকি পুলিশের উপর হামলা করেছেন, ট্রাকে আগুন দিয়েছেন, তিনি একজন রাজনৈতিক সন্ত্রাসী।

গত বছরের ২৮শে অক্টোবর নয়াপল্টনে বিএনপি’র সমাবেশ পণ্ড হওয়ার দিন রাতেই নোয়াখালীর সেনবাগ সদরে ট্রাকে আগুন ও পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগে এই মামলা হয়। জানুয়ারীর ২৪ তারিখ সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁনপুর গ্রামের বায়তুল আমান জামে মসজিদের খাদেম মিলন হাইকোর্টে জামিন নিয়েছেন।

“আমি জীবনে কখনো রাজনীতি করিনি। অন্ধ মানুষ রাজনীতি করে কীভাবে? যে চলাফেরাই করতে পারে না, সে আবার রাজনীতি করে কেমনে? মিছিলে যায় কীভাবে? আমি কোথায়, কখন, কার গাড়ি পোড়াইছি তাও জানি না। আমাকে মিথ্যা মামলায় ঢুকানো হয়েছে। আমি এখন কার কাছে বিচার দেবো? ৫ সন্তানের সংসার মসজিদে খাদেমের চাকরি করে চালাই। এখন এই মামলা কীভাবে চালাবো? জীবনে কখনো আদালতেই যাইনি। এখন হাইকোর্ট পর্যন্ত যেতে হলো।“- সংবাদমাধ্যমকে বলেন অসহায়, অন্ধ মিলন।

দুঃখিত হাফেজ সাহেব। আপনি হয়তো আল্লাহর কালাম মুখস্থ করেছেন, কিন্তু আপনি এই পুলিশি রাষ্ট্রের কোন আইন শিখতে পারেননি। এই পুলিশি রাষ্ট্রের চোখে আপনি সহ সমস্ত মানুষ কেবলই একটি মাংসপিন্ড, যারা ক্ষমতায় আছেন তাঁদের লোভ আর হিংসার বলি মাত্র। গ্রীক উপাখ্যানে, মিনাতোর নামে এক প্রকান্ড ষাড়, যার ক্ষুধা মেটাতে মানুষ সরবরাহ করতে, এই রাষ্ট্রের ক্ষমতা কাঠামোই ঠিক সেইরকম।
আমাদের উপার্জনসহ সমস্ত কিছু দিয়ে তাঁদের ক্ষুধা নিবারণ করতে হয়।

যুগে যুগে, বিভিন্নভাবে জনতাকে নিপীড়ন করা হয়েছে। অত্যাচারী শাসকের নিষ্ঠুরতায় স্বর্বস্ব খুইয়েছে অগনিত মানুষ। জীবনের মূল্য হারিয়েছে। কিন্তু, যে রাষ্ট্র আইনকে ব্যাবহার করে নাগরিক শোষণ করে এরচেয়ে ভয়ংকর খুব কমই আছে। যে আইন মানুষকে সুরক্ষা দেয়ার কথা তাকেই হাতিয়ার হিসেবে ব্যাবহার করে গড়ে তোলা হয়েছে এক নারকীয় ব্যবস্থা।

আইনের এই ব্যাবহারকে প্রশ্নবিদ্ধ করতে না পারলে, সমস্ত নিপীড়িত মানুষের একতা গড়ে তুলতে না পারলে অন্ধ হাফেজের মতো আমাদের সবাইকেই নির্মম পরিনতির মুখোমুখি হতে হবে। কাউকে আগুন সন্ত্রাসী, কাউকে জংগি, কাউকে রাষ্ট্রদোহী বানিয়ে, গায়েবী মামলায় আমাদের স্বর্বস্ব কেড়ে নেয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com