• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিদেশীদের সাথেও সরকার প্রতারণা করছে: সমমনা জোট

প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ২:১২
আপডেট: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ২:১২

বিদেশীদের সাথেও সরকার প্রতারণা করছে: সমমনা জোট

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বর্তমান অবৈধ সরকার শুধু দেশবাসীর সাথে নয়, বিদেশীদের সাথেও প্রতারণা করেছে। ডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে অভিনন্দনের নামে বিদেশীদের ভূয়া বিবৃতি প্রকাশ করে সরকার নিজেদের দেউলিয়াত্ব আবারও প্রমান করেছে। এই সরকার যাদের বিশ্বাসঘাতক হতে বাধ্য করেছে তাদের সাথেও প্রতারণা করেছে।

শনিবার দুপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, প্রহসনের নির্বাচন বাতিল, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে কালো পতাকা মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন। এরআগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর নাইটিঙ্গেলের সামনে গিয়ে শেষ হয়।

ফরহাদ বলেন, সরকার একদলীয় শাসনব্যবস্থা অব্যাহত রাখতে রাজনীতির ময়দান বিরোধীশূণ্য করতে মেতে ওঠেছে। যার ধারাবাহিকতায় দীর্ঘ ১৫ বছর বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। জনবিচ্ছিন্ন সরকার দেশকে লুটের রাজ্যে পরিনত করেছে। এই লুটের বিচার একদিন জনতার আদালতে হবেই। আর প্রতিষ্ঠিত হবে জনগণের শাসন, উদিত হবে গণতন্ত্রের নতুন সূর্য।

কালো পতাকা মিছিলে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, সাম্যবাদী দলের সাধারণত সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও যুগ্ম মহাসচিব মো: নজরুল ইসলাম, জাগপা যুগ্মসচিব আওলাদ হোসেন শিল্পী, এনডিপি মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, এনপিপি প্রেসিডিয়া মেম্বার শরীফ মনির, প্রেসিডিয়া মেম্বার বেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ফখরুল ইসলামসহ সমমনা জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com