• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তারেক রহমান এর পক্ষ থেকে গুম পরিবারের সদস্যদের উপহার সামগ্রী তুলে দেন

প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪ ৯:২৮
আপডেট: সোমবার, ১১ মার্চ, ২০২৪ ৯:২৮

তারেক রহমান এর পক্ষ থেকে গুম পরিবারের সদস্যদের উপহার সামগ্রী তুলে দেন

সিনিয়র করেসপন্ডেন্ট
পবিত্র রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে গুমকৃত পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম, গুমকৃত পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তারা এবং ৭ই ডিসেম্বর ২০২২ তারিখে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মরহুম মকবুল হোসেন এর পরিবারের সদস্যদের মাঝে পবিত্র রমজানের উপহার সামগ্রী তুলে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও ঢাকা ১৬ আসনের জনপ্রিয় নেতা জনাব আমিনুল হক।
এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর নিরবচ্ছিন্ন জুলুম—নির্যাতন ও ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন—সংগ্রাম অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা। গত দেড় দশক ধরে কতৃর্ত্ববাদী ও জুলুমবাজ আওয়ামী ফ্যাসিষ্ট সরকার বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ^াসী নেতাকর্মীসহ সকল শ্রেণী—পেশার মানুষকে গুম, খুন, অপহরণ, মিথ্যা মামলা ও কারান্তরীণের মাধ্যমে নিজেদেরকে নিষ্ঠুর শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ৭ জানুয়ারীর ডামি নির্বাচনের পর জোর করে রাষ্ট্রক্ষমতা দখলের পর এসব নিষ্ঠুরতা আরও ব্যাপক আকার ধারণ করেছে। এর মাঝেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি জনগণ ও গণতন্ত্রমণা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ। জনগণ এদেশের মাটিতে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের দ্বারা সংঘটিত এসব গুম, খুন, অপহরণসহ নানা অবিচার ও নিষ্ঠুরতার বিচার করবেই।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com