• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটিতে যুক্তরাজ্যের ৯জন , বিরাজ করছে চরম অসন্তোষ

প্রকাশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ১১:৪৩
আপডেট: রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ১১:৪৩

পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটিতে যুক্তরাজ্যের ৯জন , বিরাজ করছে চরম অসন্তোষ

আরিফ মাহফুজ , আরিফ মহফুজ , বিশেষ প্রতিনিধি লন্ডন

বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বি এন পি) পর্তুগাল শাখার নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ।দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আহবায়ক কমিটি গত ১৩ই মার্চ প্রকাশিত হয়। উক্ত কমিটিতে মোট ৯৫ জন সদস্য স্থান পেয়েছেন । কমিটি অনুমোদনের পর থেকে পর্তুগালের স্থানীয় নেতা কর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এর কারণ হিসেবে জানা গেছে উক্ত কমিটিতে সদস্য সচিব সহ গুরুত্বপূর্ন পদে 9 জন স্থান পেয়েছেন যারা স্থায়ীভবে যুক্তরাজ্যে বসবাস করছেন।এ নিয়ে পর্তুগাল বি এন পির পাশাপাশি যুক্তরজ্যে বিএনপির রাজনীতির মাঠেও চলছে আলোচনা সমালোচনা ও অসন্তোষ , সকলের মাঝে একই প্রশ্ন বিরাজ করছে যে, যুক্তরাজ্যে বসবাসকারী নেতাকর্মীরা পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পায় কি করে ? পাশাপাশি উক্ত কমিটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন বি এন পির অন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ভূমিকা নিয়ে , অনেকেই প্রশ্ন তুলছেন ইউরোপ জোনের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন খোকনের দায়িত্বেই উক্ত আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে ,কোন নেতা কর্মী কোথায় অবস্থান করছেন বা বসবাস করছেন তা তিনি অবগত এবং এটি তার দায়িত্বের অধীনে , তাহলে কিভাবে তিনি পর্তুগালের কমিটিতে যুক্তরাজ্যের বাসিন্দা ৯ জনের স্থান করে দিলেন?উক্ত আহ্বায়ক কমিটি ঘোষণার পর পর্তুগালস্থ বি এন পির একাংশ কমিটিকে প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেছে , পাশাপাশি যুক্তরাজ্য থেকে কমিটিতে স্থান পাওয়া ৯জনকে পর্তুগালে অবাঞ্চিত ঘোষণা করেছে, নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েক জন পর্তুগাল থেকে জানিয়েছেন উক্ত আহ্বায়ক কমিটিতে যুক্তরাজ্য থেকে স্থান পাওয়া ৯জনের মধ্যে গুরুত্ব পূর্ণ দুটি পদ সদস্য সচিব ছায়াদ আহমেদ সুইট ও যুগ্ন আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ বেশ কয়েক বছর যাবৎ ইংল্যান্ডের লুটন শহরে বসবাস করছেন এবং তারা যুক্তরাজ্য বি এন পির সাথে লন্ডনে সক্রিয় রয়েছেন এবং ৯জনের অনেকেই যুক্তরাজ্য বি এন পির অঙ্গ সহযুগি সংগঠনের সাথে যুক্ত আছেন আবার কেউ কেউ সেখানে প্রাথমিক সদস্য পদের জন্য আবেদন করে রেখেছেন । এক দেশের কমিটিতে অন্য দেশের স্থায়ী বাসিন্দারা কিভাবে দলের কমিটিতে স্থান পায় ই নিয়ে দুই দেশের নেতা কর্মীরা চরম অসন্তোষ প্রকাশ করেছেন । অনেকেই বলছেন এরকম হলে দলের শৃঙ্খলায় আগাত আসবে এবং দলের মধ্যে বিভাজনের সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ে দলের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে দলের প্রবাসী নেতা কর্মীরা। উল্লেখো যে ৯জন নেতাকর্মী যুক্তরাজ্য থেকে পর্তুগাল কমিটিতে স্থান পেয়েছেন তারা সকলেই পূর্বে পর্তুগালে বসবাস করতেন পরবর্তীতে যুক্তরাজ্যে এসে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন ,তবে পর্তুগালে বসবাস করার সময় সবাই বি এন পির রাজনীতির সাথে যুক্তছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com