• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মসিক মেয়রের পক্ষে অসহায় ও পথচারীদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ৩:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ৩:৪৯

মসিক মেয়রের পক্ষে অসহায় ও পথচারীদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ময়মনসিংহবাসীর আপামর জনসাধারণের হৃদয়ে যিনি ঠাঁই নিয়েছেন জনতার জননেতা ইকরামুল হক টিটুর নির্দেশনায় পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকেই নগরের বিভিন্ন প্রান্তে প্রায় তিন শতাধিক অসহায় হতদরিদ্র ও পথচারীদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করা হচ্ছে।

নগরীতে মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে গরীব, অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে । বুধবার (২৭ মার্চ) বিকেলে নগরীর গোলপুকুরপাড় এলাকায় যাদুঘরের সামনে মসিক মেয়র ইকরামুল হক টিটুর পক্ষে ইফতার বিতরণ করে আসছেন বিশিষ্ট ব্যবসায়ী নির্ভীক সমাজসেবক মো: লিটন মিয়া।

উল্লেখ্য, প্রতিদিনের ন্যায় বুধবারও প্রায় ৩০০’শ অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী রাকিব আকন্দ জুয়েল, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com