• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দলের অসহায় কর্মীদের ঈদ উপহার দিল শ্রমিকদল

প্রকাশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ৮:১৭
আপডেট: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ৮:১৭

দলের অসহায় কর্মীদের ঈদ উপহার দিল শ্রমিকদল

নিউজ ডেস্ক

দলের অসহায় কর্মীদের মাঝে আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থানা শ্রমিকদলের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পবিত্র উদুল ফিতর উপলক্ষে ও মোহাম্মদপুরের সাবেক কমিশনার আতিকুল ইসলাম মতিনের রুহের মাগফিরাত কামনায় এ ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সরকার তার অত্যাচারের শেষ সীমানায় চলে গেছে। এবার প্রতিবাদ নয়, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সরকারের পতন ছাড়া বিএনপি থামবে না। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ গণআন্দোলনেই সরকারের পতন হবে।

শ্রমিকদল মোহাম্মদপুর থানার সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা মো. রুবেল হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুক্কুর মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সারোয়ার হোসেন সাকিফ ও ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবুল এই ঈদ উপহার সামগ্রী অসহায় দলীয় কর্মীদের হাতে তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন, ১০০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর আলী, মোহাম্মদপুর থানা বিএনপির সদস্য মো. সোহাগ, ৩৩নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি কফিল উদ্দিন, মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মো. জসীম, ৩৩নং ওয়ার্ড বিএনপি সহসাধারণ সম্পাদক মো. লোকমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com