• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নৌকা যেখানে আছে জনগণ সেখানে নেই: আমির খসরু

প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ৩:৪৬
আপডেট: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ৩:৪৬

নৌকা যেখানে আছে জনগণ সেখানে নেই: আমির খসরু

ডেস্ক নিউজ
১০ এপ্রিল প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে আলোচনা সভায় বক্তব্য রাখছেন আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নৌকা নিয়ে জনগণের নিকট যাওয়ার সাহস নেই বলে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নৌকাকে বাদ দিয়েছে। তারা দেখেছে, নৌকা যেখানে আছে জনগণ সেখানে নেই।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১০ এপ্রিল কে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে আলোচনা সভায় এসব বলেন তিনি।

আমির খসরু বলেন, নৌকা বাদ দিলেও সরকার ভোট চুরির প্রকল্প থেকে সরে আসেনি। যেখানে ভোটই নেই, সেখানে বিএনপির নির্বাচনে যাওয়া না যাওয়ারতো কোন প্রশ্নই আসে না। উপজেলা নির্বাচনের মাধ্যমে মানুষদের আরেকটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে সরকার।

তিনি বলেন, সরকার একটা প্রকল্পের মাধ্যমে সকল জনগণকে জিম্মি করে রেখেছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার ক্ষমতা দখল করলেও, রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। ৯৫ শতাংশ জনগণ এই নির্বাচন ব্যবস্থাকে বর্জন করেছে।

আমীর খসরু বলেন, যারা ক্ষমতা দখল করে বসে আছে, আজ তারা ইতিহাসও দখল করতে চাই, এটাকে মূলধন বানাতে চান তারা। তারা জনগণের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে এমন নয়, প্রতিটা পদে পদে জনগণের অধিকার হরণ করেছে তারা। মানুষের জীবনের নিরাপত্তা বলতে বাংলাদেশে এখন কিছুই নেই। যারা ক্ষমতায় আছে, তাদের টিকে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতি প্রদর্শন করা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com