• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

বেনজীরের স্ত্রী-‌মে‌য়েদের জিজ্ঞাসাবাদে নতুন দিন ধার্য করল দুদক

প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০২৪ ৫:৩২
আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪ ৫:৩২

বেনজীরের স্ত্রী-‌মে‌য়েদের জিজ্ঞাসাবাদে নতুন দিন ধার্য করল দুদক

জনতার আওয়াজ ডেস্ক
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও দুই কন্যাকে আবারও ২৪ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

তাদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে ওই সময় দিয়েছে বলে জানা গেছে। রোববার দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে।

এর আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ১৫ দিন সময় বা‌ড়ি‌য়ে ২৩ জুন ফের তলবি চিঠি দেয়া হয়েছে।

গত ১৮ই এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও ফ্রিজের আদেশ দেন আদালত।
অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com