• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বৃহস্পতিবারের মধ্যে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ৪:৩৪
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ৪:৩৪

বৃহস্পতিবারের মধ্যে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রোববার দুপুরে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে স্ব স্ব কর্মস্থলে না আসেন তাহলে আমি ধরে নেবো আপনারা চাকরিতে ইচ্ছুক নন। নির্দিষ্ট তারিখের মধ্যে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ না দিলে তাদেরকে পলাতক ঘোষণা করা হবে। এ বিষয়ে আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন। ডিউটিতে থাকবেন। যা হওয়ার হয়ে গেছে, অহেতুক কেউ কারও গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করব। বিচার বিভাগ বিচার করবে।
তিনি আরও বলেন, যারা দোষী হবেন- বড় দোষী, ছোট দোষী যেই হোক তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com