• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশে কাউকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: জামায়াত আমীর

প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ১১:০৮
আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ১১:০৮

দেশে কাউকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: জামায়াত আমীর

জনতার আওয়াজ ডেস্ক
কোনো অঘটন ঘটিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ কাউকে দেব না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ছাত্র-জনতার বিপ্লব পরবর্তীতে কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা চলছে, মানুষের জমি দখল, সম্পদ দখল, লুটতরাজের জঘন্য কাজে কিছু দুষ্কৃতকারী নেমে গেছে। আমরা এগুলোকে ঘৃণা করি, তিরস্কার জানাই।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীর বলেন, ছাত্র-জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দায়বদ্ধ। আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে চাই।

তিনি বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা, সমাজ জীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং অতীতে যেসব ভুল হয়েছে সেসব ভুলও আর যেন দেশে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সবার প্রাপ্য অধিকার এখানে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশকে সংখ্যাগুরু বা সংখ্যালঘুর ভিত্তিতে ভাগ করা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে লোকটা এ দেশে জন্মগ্রহণ করেছে তিনিই দেশের গর্বিত নাগরিক। বাংলাদেশ আমাদের সবার। অনেকেই অঘটন ঘটিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চায়, আমরা তাদের সে সুযোগ দেব না।

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, জামায়াতে ইসলামী ও জাকের পার্টি দেশের অন্যতম বড় ইসলামী রাজনৈতিক দল। আমরা দেশ গড়ার জন্য, এ দেশের মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ আমরা মতবিনিময় সভায় মিলিত হয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আমাদের এই দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com