• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

২৬ অক্টোবর বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবেভাষা আন্দোলনের নেতাঅলি আহাদ স্মরণে আলোচনা সভা

প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ৯:১৫
আপডেট: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ৯:১৫

২৬ অক্টোবর বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবেভাষা আন্দোলনের নেতাঅলি আহাদ স্মরণে আলোচনা সভা

মো মঞ্জুর হোসেন ঈসা
১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম নেতা, চির বিদ্রোহী, আপোষহীন জননেতা অলি আহাদ এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৬ অক্টোবর ২০২৪ খ্রি. শনিবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ডেমোক্রেটিক লীগ-ডিএল এবং অলি আহাদ স্মৃতি সংসদ এর যৌথ উদ্যোগে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অলি আহাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখবেন চিরবিদ্রোহী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ভাষা আন্দোলনের অন্যতম নেতা অলি আহাদ এর কন্যা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী এনপিপির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী ফরিদুজ্জামান ফরহাদ।
সভায় সভাপতিত্ব করবেন ডেমোক্রেটি লীগ সভাপতি, অলি আহাদের দীর্ঘ ৪ দশকের রাজনৈতিক সহকর্মী, প্রবীণ সাংবাদিক নেতা ও ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস্ সাবেক নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত। এ আলোচনা সভায় অলি আহাদের জীবিত রাজনৈতিক সহকর্মীসহ সর্বস্তরের জনগণকে যোগদানের জন্য অলি আহাদ স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং অলি আহাদ স্মরণসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ডেমোক্রেটি লীগ সহ-সভাপতি সৈয়দ মাজহারুল হক মিঠু এবং ডেমোক্রেটি লীগ সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস অনুরোধ জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com