• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ছাত্রলীগকে উৎখাত করতে ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট

প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৫:০৮
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৫:০৮

ছাত্রলীগকে উৎখাত করতে ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট

জনতার আওয়াজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি। আমরা ম্যাচ খেলব শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে ও আওয়ামী লীগের সঙ্গে। কিন্তু আমাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে।’

রবিবার রাজধানীর জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচিতে এ কথা বলেন তিনি। এ সময় মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন।

হাসনাত বলেন, ‘ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নাই। শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট।’

এর আগে দুপুর ১২টার দিকে গণজমায়েত কর্মসূচি শুরু হয়। কর্মসূচির শুরুতেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে এ আয়োজন করেছে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ।

এদিকে শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে গণতন্ত্র পুনরুদ্ধার কর্মসূচিতে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ। তবে তাদের কর্মসূচি প্রতিরোধে রোববার সকাল থেকেই জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কার্যালয়ের আশপাশের এলাকায় সকাল থেকেই অবস্থান নিয়েছে বিএনপি, গণ অধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা-কর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com