• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

দেশে মঈন-ফখরুলের চাইতেও কঠিন ষড়যন্ত্র চলছে: ফারুক

প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ৪:৪৯
আপডেট: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ৪:৪৯

দেশে মঈন-ফখরুলের চাইতেও কঠিন ষড়যন্ত্র চলছে: ফারুক

নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, দেশে ইতিমধ্যে মঈন-ফখরুলের চাইতেও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে। জনগন ভোট দেয়ার জন্য প্রস্তুত রয়েছে, অপেক্ষা কেবল তারিখের।

বুধবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, ১৬ টি বছর শেখ হাসিনা বাংলাদেশকে তছনছ করে দিয়েছিল,ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হিন্দুস্থানের নিকট নতজানু হয়েছিল। আর এসবের প্রতিবাদ করতে গিয়েই বিএনপির উপর নেমে আসতো মামলা। সেসব মামলাকে উপেক্ষা করেই আজ দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে যদি সমুন্নত রাখতে চান, তাহলে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেশে ইতিমধ্যে মঈন-ফখরুলের চাইতেও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে।জনগন ভোট দেয়ার জন্য প্রস্তুত রয়েছে,অপেক্ষা কেবল তারিখের।

বিরোধীদলের সাবেকে চিফ হুইপ বলেন, ৫০ বছরেও নাকি রাজনীতিবিদরা সংস্কার করতে পারে নি। বর্তমানে প্রয়োজন,রোজার আগেই সমস্ত আওয়ামী সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসা। যদি আমরা ন্যায্যদামে পেঁয়াজ,মুড়ি,কাঁচামরিচ কিনতে না পারি, তাহলে মুগ্ধদের রক্ত দিয়ে কি লাভ হলো! মানুষ অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করছে,আরো করবে। কিন্তু এখন মনে হচ্ছে বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে।

ষড়যন্ত্র রুখতে দরকার ১৯৯১ সালের মতো সকল আন্দোলনকারী দলকে নির্বাচনের আওতায় নিয়ে আসা, দিনের ভোট দিনে করে সংসদ প্রতিনিধি নির্বাচন করা। তার মতে আলাদা দল করলে দেশের মানুষ তা কোনোদিন মেনে নিবে না। ষড়যন্ত্র করার আগে তা রুখে দেয়ার শক্তি তারেক জিয়ার রয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু,সদস্য দেবাশীষ রায় মধু,ফরিদা ইয়াসমিনসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com