• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

৭ বছর পর মা-ছেলের মিলন দেখে পুরো জাতি: ইশরাক

প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ ৫:০৮
আপডেট: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ ৫:০৮

৭ বছর পর মা-ছেলের মিলন দেখে পুরো জাতি: ইশরাক

নিউজ ডেস্ক
সাত বছর পর মা-ছেলের (খালেদা জিয়া-তারেক রহমান) মিলন দেখে কেঁদেছে পুরো জাতি বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর লক্ষ্মীবাজার ডিআইটি মার্কেট প্রাঙ্গণে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের জন্য রাজনীতি করার অপরাধে এক সন্তান হারিয়েছেন এবং বিনাদোষে ৬ বছর অন্তরীণ ছিলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া। পতিত আওয়ামী স্বৈরশাসক তার আরেক সন্তান তারুণ্যের অহংকার তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরী করে রেখেছিলেন। নিজ সন্তানকে আদর করতে পারেননি। আর সন্তানও দীর্ঘ সময় মাকে জড়িয়ে ধরতে পারেননি।

ইশরাক বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডসহ সাম্প্রতিক প্রতিটি ঘটনার একটি যোগসূত্র রয়েছে। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা ১৬ বছর যত অপকর্ম করেছে তার নথিপত্রগুলো পরিকল্পিতভাবে পুড়িয়ে ধ্বংস করতে চেয়েছে। আগামীতে যাতে ফ্যাসিস্ট হাসিনার বিচার সম্পূর্ণ করা না যায় তারই চক্রান্ত চলছে।

বিএনপির এই নেতা বলেন, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর ড. ইউনুসের নেতৃত্বে যখন এ সরকার আসে তখন আমরা খুশি হয়েছিলাম। ভেবেছিলাম দেশ হয়ত গণতন্ত্রের দিকে এগুবে, সঠিকভাবে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু আমরা দেখছি যতদিন দিন যাচ্ছে দেশে একটার পর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। রাষ্ট্রের নথিপত্র পুড়িয়ে দেওয়াসহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তা ঠেকাতে এ সরকার ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে পতিত স্বৈরশাসকের বিচার করা দুরূহ হয়ে পড়বে।

ইশরাক বলেন, ৫ মাসে এ সরকার দেশকে যেখানে নিয়ে যাওয়ার কথা তা তারা পারেনি। এখন সময় চলে এসেছে। অতিদ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে সঠিক ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। সেটি সম্পূর্ণ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ঠিক ততটুকু সংস্কার করে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এ বছরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এটি দেশের আপামর জনগণের দাবিতে পরিণত হয়েছে।

এসময় ৪২নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল আফসার মাসুদ, মোখলেসুর রহমান, দেলোয়ার হোসেন রিন্টু, এম এ সাহেব মন্টু, আজিজুল ইসলাম আজিজ, জাবেদ কামাল রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com