• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত চেয়েছে প্রেস উইং

প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ ৩:৪৮
আপডেট: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ ৩:৪৮

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত চেয়েছে প্রেস উইং

জনতার আওয়াজ ডেস্ক

জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজনের কাছ থেকে অভিমত জানতে চায় অন্তর্বর্তী সরকার। চিঠির মাধ্যমে জানানো যাবে মতামত।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠি মারফত সুচিন্তিত মতামত পাঠাতে হবে, মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঠিকানায়। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে মতামত নেয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত পাওয়া অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষণা করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com