• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শহীদ আবু সাঈদকে স্মরণ রাখবে বিএনপি : আমিনুল হক

প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৪৫
আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৪৫

শহীদ আবু সাঈদকে স্মরণ রাখবে বিএনপি : আমিনুল হক

জনতার আওয়াজ ডেস্ক

শহীদ আবু সাঈদের রক্তের ওপর নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটের অধিকার ও দেশকে স্বৈরাচারমুক্ত করতে শহীদ আবু সাঈদ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। তার রক্তের ওপরেই আজ নতুন বাংলাদেশ দাঁড়িয়ে আছে। শহীদ আবু সাঈদকে স্মরণ রাখবে বিএনপি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শহীদ আবু সাঈদ আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এ সময় আমিনুল হক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আগ মুহূর্তে জাতিকে একত্রিত করার যে কয়টি দৃশ্য রয়েছে তার মধ্যে রংপুরের শহীদ আবু সাঈদের বুক পেতে গুলি খাওয়ার দৃশ্যটি ছিল অন্যতম।

এ সময় তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষের ওপর স্বৈরাচার আওয়ামী সরকার জেল-জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা গত ১৭ বছর যুদ্ধ করেছি এবং জুলাই আন্দোলনের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছি।

বগুড়ার শিবগঞ্জ মোকামতলা ইউনিয়ন বিএনপি সভাপতি নূরে আলম মো. মামুন তালুকদারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, ব্রিগেডিয়ার (অব.) ড. একেএম শামসুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির সদস্য ডা. কবির আহমেদ রিয়াজ, ইব্রাহিম খলিল, ঢাকার মিরপুর সিটি ক্লাবের সভাপতি তারেক আল-মামুন, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম, যুবদল ঢাকা মহানগর পল্লবী থানা সভাপতি নূর সালাম প্রমুখ।

ফাইনাল খেলায় জয়পুরহাট জেলা বনাম নীলফামারী জেলার মধ্যকার খেলায় ২-১ গোলে জয়পুরহাট জেলা জয়লাভ করে।

এর আগে তিনি এক বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com