• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপির তিন নেতাকর্মী আটক

প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৭:০৮
আপডেট: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৭:০৮

জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপির তিন নেতাকর্মী আটক

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ঔষধ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবীর অভিযোগেবিএনপির ৩ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাতে যৌথ বাহিনীর অভিযানে সদর উপজেলার হাজীপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

চাঁদা দাবী করায় জামালপুর সদর উপজেলার হাজীপুর বাজারের ওষুধ ব্যবসায়ী সেলিম আবেদিন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে গতকাল শুক্রবার রাতে জামালপুর সদর উপজেলার হাজীপুর বাজারের সিএনজি স্টেশনে অভিযান চালায় যৌথ বাহিনী।

এ সময় জামালপুর সদরের মেষ্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিদহের পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে ফরমান হোসেন (৪২), ফকিরপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সদস্য পলাশ মিয়া (৪৪) ও একই এলাকার মইন উদ্দিনের ছেলে ইউনিয়ন বিএনপির কর্মী সিরাজুল ইসলাম। পরবর্তীতে জামালপুর সদর থানা পুলিশের নিকট তাদের হস্তান্তর করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার ( ৮ মার্চ) তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com