• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঈদের আগেই চলতি মাসের বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৩:৫২
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৩:৫২

ঈদের আগেই চলতি মাসের বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জনতার আওয়াজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের আগে সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর মার্চ মাসের বেতন চলতি মাসের ২৩ তারিখেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

রবিবার (৯ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল গফুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি-আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা/কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারদের মার্চ মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদেরর মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ তারিখে প্রদান করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com