• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচন কমিশনের সঙ্গে জাগপার বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৩:৩৫
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৩:৩৫

নির্বাচন কমিশনের সঙ্গে জাগপার বৈঠক অনুষ্ঠিত

জনতার আওয়াজ ডেস্ক

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল ১১ টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে জাগপা প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।

বৈঠক শেষে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ২০০৮ সালে জাগপার প্রাপ্ত নিবন্ধন ২০২১ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার তৎকালীন ইসি অবৈধভাবে বাতিল করে। মহামান্য হাইকোর্টের আদেশে ৪ বছর পর গত ১৯ মার্চ আমরা আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি। আজ বৈঠকে ইসিকে সেই বিষয়ে অবগত করেছি। একই সাথে বাংলাদেশের গণতন্ত্রকামী এবং অনিবন্ধিত সকল রাজনৈতিক দলের জন্য নিবন্ধনের কঠিন নিয়ম সহজ করার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি।

তিনি বলেন, আমরা চাই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় হস্তক্ষেপমুক্ত হোক। আমরা আশা করি, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান ইসি এ ব্যাপারে শক্ত ভূমিকা পালন করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com