• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

ভারতের ক্লাব ফুটবলে মুসলিম ফুটবলারদের নিষেধাজ্ঞা দেওয়ায় তোলপাড়

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ৩:৪২
আপডেট: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ৩:৪২

ভারতের ক্লাব ফুটবলে মুসলিম ফুটবলারদের নিষেধাজ্ঞা দেওয়ায় তোলপাড়

স্পোর্টস ডেস্ক

ভারতের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কালীমাতা সংঘ নামে একটি ক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এ নিয়ে প্রকাশিত লিফলেটে টুর্নামেন্টে অংশ নেওয়ার নিয়মাবলীতে ক্লাবটি শর্ত জুড়ে দিয়েছে, ‘কোনো মুসলিম খেলোয়াড় খেলায় অংশ নিতে পারবে না।’ এই বিষয়টি বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ভারতের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে। যার রেশ পড়েছে খেলার মাঠেও।

পাঁশকুড়ার ওই ক্লাবটির নির্দেশনার পর সমালোচনার ঝড় উঠেছে ক্রীড়াবিদদের মধ্যে। অনেকেই দুষছেন বিজেপিকে। কেউ কেউ দায় দেখছে তৃণমূলের।

আগামী ২৯ মার্চ থেকে আয়োজন করা হবে পাশকুঁড়ার ওই ফুটবল টুর্নামেন্ট। ১৬ দলটি দল খেলতে পারবে। তার আগে লিফলেট ছাপিয়ে বিভিন্ন ক্লাবকে যোগদানের আবেদন জানিয়েছে কালীমাতা সংঘ। টুর্নামেন্টের নিয়মাবলীর ১০ নম্বরে ছিল চাঞ্চল্যকর সেই নির্দেশ।

তবে পরে ক্লাব ভুল স্বীকার করে ক্ষমাও চাইলেও সমালোচনা থামছে না। ক্রীড়াপ্রেমীদের প্রশ্ন, খেলার মধ্যে হিন্দু-মুসলিম আসবে কেন? এই ঘটনায় তৃণমূল দায় দিচ্ছে বিজেপিকে।

তাদের দাবি, বিজেপির মেরুকরণের রাজনীতির কারণেই এই ঘটনা। বিজেপি মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করতে চায়। এটা সেই চেষ্টারই অংশ।

অন্যদিকে পাল্টা শুনিয়েছে বিজেপি, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। ক্লাব একটি স্বাধীন সংস্থা। তারা কী লিখল তার দায় বিজেপি নেবে কেন? নিশ্চয়ই ওখানে এর আগে খেলার সময় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে। তাই ক্লাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এটা তাদের নিজস্ব ব্যাপার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com