• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজনৈতিকদল ও দেশী-বিদেশি সহযোগীদের পরামর্শে নিষিদ্ধ হবে আ’লীগ

প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৯:২৩
আপডেট: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৯:২৩

রাজনৈতিকদল ও দেশী-বিদেশি সহযোগীদের পরামর্শে নিষিদ্ধ হবে আ’লীগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধে সরকার মনে করছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া আর দেশী-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টোকহোল্ডার রয়েছে তাদের পরামর্শ ছাড়া সরকার একা এই সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আমরা মনে করছি, সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেব।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন—আগামি ডিসেম্বর থেকে জুন ২০২৬ এর মধ্যে নির্বাচন দেবেন। এটি হচ্ছে সংস্কার কতটুকু হবে, কিভাবে হবে তার ওপর নির্ভর করবে৷ এর ভেতরেই নির্বাচন আমরা সীমিত রাখি। এর বেশি উচ্চাশা সরকারের ভিতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই। যে কবে নির্বাচন হবে? নির্বাচন দিবে কি? দেবে না? অবশ্যই নির্বাচন হবে। ডিসেম্বর অথবা জুন দুইটা টাইমলাইন আছে। এই টাইমলাইনের ভেতরেই হয়ে যাবে। এ কথার বাহিরে সরকার হয়তো যাবে না। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামীয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করার পর তার দাদা-দাদির কবর জিয়ারত করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেন গণমাধ্যম সংস্কার কমিশন নিয়েও। তিনি বলেন, গণমাধ্যম কমিশন যে পর্যালোচনা আছে। সেটা নিয়ে পর্যালোচনা হবে, সবগুলো স্টোক হোল্ডারদের সাথে বসে। পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেটুকু করা সম্ভব। সেটা সংস্কার করে যাব। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের বেতন-ভাতার বিষয়টি আছে। এটি সিরিয়াস ইস্যু। এছাড়া মালিকানা ইস্যুও রয়েছে। সবগুলো পর্যালোচনা করা হচ্ছে।

এসময় মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহবায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ।

তথ্য উপদেষ্টা বিকেলে স্থানীয় প্রশাসন ও উপজেলার বিশিষ্ট্য ব্যাক্তিবর্গের সাথে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় অংশ নেয়ার কথা রয়েছে। এর আগে রামগঞ্জ সরকারী কলেজ মাঠে সামাজিক কর্মসূচিতে অংশ নেন। এছাড়া লামচরে মজুপুর গ্রামের বাড়িতে স্থানীয় গণমানুষের সাথে উঠান বৈঠকেও কথা বলেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com