• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আওয়ামী লীগের দোসররা লুটপাট-ভাঙচুর করছে : টুকু

প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ১১:৪১
আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ১১:৪১

আওয়ামী লীগের দোসররা লুটপাট-ভাঙচুর করছে : টুকু

জেলা প্রতিনিধি টাঙ্গাইল
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশ থেকে কিছুদিন আগে একটি ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে। তাদের দোসররা এখন বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করার জন্য মিছিল থেকে বিভিন্ন দোকানপাটে হামলা ও লুটপাট করছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। গণহত্যাকারী আওয়ামী লীগের দোসররা মিছিলে ঢুকে এই ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। কাজেই আমাদেরকে সোচ্চার থাকতে হবে, যাতে করে আমাদের সম্পদ কেউ ধ্বংস করতে না পারে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে ছাত্রদলের আয়োজনে শহীদ মিনারে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি আমাদের ভাই। কাজেই আমরা কোনো ধরনের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না। কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সচেতন থেকে আমরা তীব্র নিন্দা জানাব। এই গণহত্যা বন্ধের জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা সে অনুযায়ী পদক্ষেপ নেব।

বিএনপির প্রচার সম্পাদক বলেন, কখনোই গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তার ধ্বংস অনিবার্য, ইতিহাস তাই বলে। আজকে শুধু মুসলমান হিসেবে নয় একজন মানুষ হিসেবে বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পৃথিবীর প্রায় সকল দেশেই বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে। যে শিশুটি মারা যাচ্ছে তার কী দোষ, তার কী অপরাধ? এভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এজন্য সারাবিশ্বে ইসরায়েলির পণ্য বর্জন করছে, ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এই গণহত্যা চালিয়ে যারা মনে করছে টিকে থাকবেন, থাকতে পারবেন না। আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি ও নিন্দা জানাই। এই হত্যার বিচারের দাবি জানাই। এদের বিরুদ্ধে সমস্ত বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভর সভাপতিত্বে ও সদস্যসচিব এম এ বাতেনের সঞ্চালনায় বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com