• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বুধবার রংপুরে আধাবেলা ধর্মঘট

প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৯:১৬
আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৯:১৬

বুধবার রংপুরে আধাবেলা ধর্মঘট

রংপুর প্রতিনিধি
রংপুর নগরীতে বুধবার ১৫ এপ্রিল আধাবেলা ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সব দোকানপাট বন্ধ রাখা হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সংগঠনের প্রেসিডেন্ট আকবর আলী ও মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী সংবাদ সম্মেলনে জানান, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বুধবার (১৬ এপ্রিল) রংপুর নগরীর সুপারমার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ, ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া কর্মসূচি পালন করা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে নগরীর সব দোকানপাট বন্ধ থাকবে।

এতে রংপুর নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের নেতা, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবীদসহ নানা-শ্রেণি পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেবে।

এ সময় ইসরায়েলের সব পণ্য বয়কটের সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সুপারমার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এমদাদ হোসেন, জুয়েলারি ব্যবসায়ী সমিতির সংগঠক আব্দুল আলীম বুলু, মোটরসাইকলে পাটর্স ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ অন্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com