• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দুপুরে যৌথসভা ডেকেছে বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ২:৪২
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ২:৪২

দুপুরে যৌথসভা ডেকেছে বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুর ২টায় যৌথসভা ডাকা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এখন চিকিৎসার জন্য ব্যাংকক অবস্থান করছেন।

যৌথসভায় উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহবায়ক ও সদস্য সচিবগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি/সাধারণ সম্পাদক/আহবায়ক/সদস্য সচিবগণ। যৌথসভা শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০ মে মৃত্যু বার্ষিকী পালন করতে কর্মসূচির নিতে এ যৌথ সভার আয়োজন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com