• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আন্দোলনে জীবন দেয় একজন, স্যুটেড-বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন

প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫ ৯:৪৫
আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫ ৯:৪৫

আন্দোলনে জীবন দেয় একজন, স্যুটেড-বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে অজস্র বিএনপি নেতাকর্মীকে অদৃশ্য করে দেওয়া হয়েছে, অনেক মায়ের বুক খালি করা হয়েছে, অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে, জেল-জুলম-নির্যাতন আমাদের সইতে হয়েছে। জুলাই আন্দোলনেও আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে, আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনে জীবন দেয় একজন, স্যুটেড-বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন।

সোমবার (২ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহামনের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ-অসহায়দের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়’- সম্প্রতি জাপানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। কিন্তু তিন থেকে চারজন উপদেষ্টা তাকে কানপড়া দিয়ে বিভ্রান্ত করছেন।

জাসাসের যুগ্ম আহ্বায়ক গীতিকার ইথুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বাদল, জাসাস নেতা খালেদ এনাম মুন্না প্রমুখ। পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে গণতন্ত্র : সংকট ও সমাধান’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। সেখানে তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার পরিবেশ না থাকলে গণতন্ত্র টিকবে না। গণতন্ত্রকে সুদৃঢ় করতে হলে সব শক্তিকে একত্রে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না থাকলে গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com