• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

লালমনিরহাটে জিএম কাদেরের নামে মামলা

প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৪:৪৬
আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৪:৪৬

লালমনিরহাটে জিএম কাদেরের নামে মামলা

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট সদর থানায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর নামে মামলা হয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাচকালে বিএনপির এক পোলিং এজেন্টকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলাটি করা হয়েছে।

মামলায় জিএম কাদের ও তার স্ত্রী জেলা জাতীয় পার্টির সভাপতি শেরিফা কাদেরসহ ১৯ জনের নাম উল্লেখ করে ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি।

এজাহারে বাদী উল্লেখ করেন, ২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের দিন বাদী বিএনপির হয়ে শহরের নেছারিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে পোলিং এ‘জেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। ভোট চলাকালে জিএম কাদেরসহ অন্যদের নির্দেশে খলিলুর রহমানকে ভোটকেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। সে সময় থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ করেনি বলে জানান বাদী।

ওসি মোহাম্মদ নুরনবী বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com