• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গিকারবদ্ধ: অর্থ উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৮:৩৫
আপডেট: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৮:৩৫

ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গিকারবদ্ধ: অর্থ উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসন করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংক তার একটি বড় ধরনের উদাহরণ। অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও ব্যাংক রেজুল্যাশন অ্যাকট হয়েছে। যেখানে প্রথম শর্ত হলো যারা বিভিন্ন ব্যাংকের টাকা জমা দিয়েছে তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গিকারবদ্ধ। কারো টাকা মার যাবে না। সে ক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন।

শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা পয়সা নিয়ে চলে গেছে। যা পৃথিবীর কোনো দেশেই কখনো ঘটেনি।

তিনি বলেন, এনবিআরের চলমান সমস্যা সমাধানে আলোচনা চলছে। বিভিন্ন ব্যবসায়ী ও অংশীজনদের সাথে আলোচনা স্বাপেক্ষে পরবর্তী করণীয় নিশ্চিত করা হবে। সেজন্য পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। তারা এ বিষয়ে আলোচনা করে সুপারিশ করবে।

দেশের বিনিয়োগ বাড়ানো নিয়ে তিনি বলেন, এবারের বাজেটে আমদানি শুল্ক কমানো হয়েছে। বিশেষ করে ইউরোপ-আমেরিকার ট্যারিফ ডিভিশনে আমদানি শুল্ক কমাতে হয়েছে। বিদেশি বিনিয়োগকারী আনতে আমরা তাদেরকে নিশ্চিত করছি যে ব্যবসার জন্য ১০-১২ জায়গায় যেতে হবে না। যত ধরনের ছাড়পত্র আছে, সেগুলো আমরা কেন্দ্রীকরণের চেষ্টা করছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীসহ প্রশানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com