• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

কপিল শর্মার শোতে এসে বিপদে পরিণীতি, ছুটলেন হাসপাতালে

প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ২:১৭
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ২:১৭

কপিল শর্মার শোতে এসে বিপদে পরিণীতি, ছুটলেন হাসপাতালে

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন পর্বের অতিথি হিসেবে এসেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী রাঘব চাড্ডা। তবে এ অনুষ্ঠানটির শুটিংয়ে এসে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা।

পরিণীতির শাশুড়ি ওই শোর সেটে হঠাৎ অসুস্থবোধ করেন এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) যখন রাঘব চাড্ডা ও তার স্ত্রী পরিণীতি চোপড়া এ জনপ্রিয় কমেডি শোর বিশেষ পর্বের রেকর্ডিংয়ে অংশ নিচ্ছিলেন, সেই সময় এ ঘটনা ঘটে।

একটি সূত্র জানায়, শুটিং চলাকালীন আচমকাই রাঘব চাড্ডার মা অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন তার শারীরিক অবস্থা ভালো। এ ঘটনায় কিছু সময়ের জন্য শুটিং বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় রেকর্ডিং শুরু হয়।

রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে একসঙ্গে এই শোতে দেখা যাবে তা আগেই প্রচার করায় এ পর্ব ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে এর মধ্যেই ঘটে যায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে স্বামী রাঘব চাড্ডার সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী পরিণীতি চোপড়া বলেন, ওকে দেখতে এত সুন্দর, সবাই প্রায়ই আমার সঙ্গে রসিকতা করে বলেন যে, ওর সিনেমায় অভিনয় করা উচিত।

তিনি বলেন, সবাই যখন এ কথা বলে, তখন আমরা হাসি। এ বিষয়টি খুব মিষ্টি, তবে ওর যা করার কথা সেটি করছে। ওর লক্ষ্য— রাজনীতি এবং ও সবসময় সেদিকেই এগিয়ে যাবে। রাঘব অত্যন্ত দেশপ্রেমিক এবং দেশের সেবা করতে চায় বলেও জানান পরিণীতি চোপড়া।

উল্লেখ্য, ২০২৩ সালে রাঘব চাড্ডা ও পরিণীতি সাতপাকে বাঁধা পড়েন। এর পর থেকেই তাদের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com