• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’

প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১:৪২
আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১:৪২

বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুজনের একজন পাইলট এবং অপরজন স্কুলের একজন শিক্ষিকা।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক একটি দুর্ঘটনা। নিহতদের মধ্যে ২৫ জনই কোমলমতি শিক্ষার্থী। তাদের হারিয়ে পরিবারগুলো আজ শোকে স্তব্ধ।’

আহতদের বিষয়ে তিনি জানান, ‘বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৭৮ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে দুইজন ভেন্টিলেশনে আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসার সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। বার্ন ইউনিটসহ সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও জনবল সক্রিয় রয়েছে।’

প্রসঙ্গত, সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় ভবনটিতে আগুন ধরে যায়। ওই ভবনে ক্লাস চলাকালীন সময় থাকায় অধিকাংশ হতাহতই হয় শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com