• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

একই দিনে হবে ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা

প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৬:৫১
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৬:৫১

একই দিনে হবে ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তবে পরীক্ষাগুলোর নতুন তারিখ এখনো নির্ধারণ হয়নি।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, তিনি বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব। তবে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকালে নেওয়া হবে।

এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরে ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করার ঘোষণা আসে।

রুটিন অনুযায়ী, ২২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র/ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা।

অন্যদিকে, ২৪ জুলাই নির্ধারিত ছিল অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com