• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জামালপুরে জমি বেদখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১:৪৯
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১:৪৯

জামালপুরে জমি বেদখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি
ছবি:প্রতিনিধি
জামালপুর পৌরসভার চন্দ্রাগ্রামে খারিজকৃত নিজ জমি জোরপূর্বক বেদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক মুক্তিযোদ্ধা পরিবার।

বুধবার (২৩ জুলাই) সকালে পৌর এলাকার পাথালিয়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মজিবুর রহমান এবং তার ছেলে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমান কামাল। এ সময় তাদের পরিবারের সদস্যরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওয়ারিশসূত্রে ও ডিগ্রি মূলে প্রাপ্ত চন্দ্রা মৌজার ১৭ দশমিক ৫০ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী জমির মালিক শামসুল হক মাস্টারের ছেলে আরিফুল হক দুদু এবং মৃত কাবেল সরকারের ছেলে হুমায়ুন ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। তারা সীমানা খুঁটি উপড়ে ফেলার পাশাপাশি ওই জমিতে ঘর নির্মাণও করেছেন বলে অভিযোগ উঠে।

ভুক্তভোগী পরিবার জানায়, ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান পেশাগত কারণে বগুড়া সেনানিবাসে অবস্থান করায় প্রতিপক্ষরা এই সুযোগ নিয়েছে। জমিতে প্রবেশ করতে গেলে হুমকি ধামকিও দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

তারা আরও জানান, চন্দ্রা মৌজার বিআরএস খতিয়ান নম্বর ৮৯৮ ও ৮৯৯, সংশোধিত খতিয়ান নম্বর ৩২০৩ এবং দাগ নম্বর ১২৫২, ১২৫৪ ও ১৩৮৬ এর আওতায় থাকা ১৭.৫০ শতাংশ জমি নিয়ে নামজারি মামলা নম্বর ৭৫৯১ (২০২৩–২৪) ও ৮৫৪১ (২০২২–২৩) চলমান রয়েছে। ইতোমধ্যে জমি সঠিকভাবে পরিমাপের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদনও করা হয়েছে।

মিজানুর রহমান জানান, তার নিজ নামে করা ডিজিটাল জরিপ সম্পন্ন এবং খাজনা পরিশোধিত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে দখল নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বারবার হুমকি ও হয়রানির ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com