• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচনে হেফাজতের সঙ্গে জোটের বিষয়ে যা বললেন সালাহউদ্দিন

প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১২:০৭
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১২:০৭

নির্বাচনে হেফাজতের সঙ্গে জোটের বিষয়ে যা বললেন সালাহউদ্দিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
হেফাজতে ইসলামের সঙ্গে জোট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। তবে হেফাজতে ইসলামের সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করব।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিস্ট হটাও আন্দোলনে হেফাজতের অবদান রয়েছে। দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ ও পরামর্শে হেফাজতের আমির আমাদের মুরব্বির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, রক্ত দিয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন সবার সঙ্গে বিএনপি যোগাযোগ রাখবে।

তিনি আরও বলেন, শাপলা চত্বরে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছে। সেদিন নিহত অনেকের তালিকা এখনো হয়নি। যারা গুম হয়েছেন, তাদের তথ্য সংগ্রহ করা যায়নি। কিছুদিন আগে শাপলা চত্বরে শহীদদের স্মরণে স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেখানেও অনেকের নাম নেই। অনেক লাশের কবরের সন্ধান পাওয়া যায়নি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মো. হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির নেতা সারোয়ার আলমগীর ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার।

এর আগে দুপুরে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় জুমার নামাজ আদায় করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ। তারা মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমী ও প্রধান শাইখুল হাদিস শেখ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com