• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

মানুষ দেড় যুগেরও বেশী সময় থেকে ভোট দিতে পারে নি : মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ১২:০৭
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ১২:০৭

মানুষ দেড় যুগেরও বেশী সময় থেকে ভোট দিতে পারে নি : মিফতাহ্ সিদ্দিকী

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গতবছরের ৫ আগস্ট শেখ হাসিনার পালানোর মধ্যে দিয়ে প্রাথমিক বিজয় হলেও এখন পর্যন্ত গণতন্ত্রের চুড়ান্ত বিজয় হয়নি। আওয়ামিলীগ দেশের গণতন্ত্রকে হত্যা করেছল। মানুষ দেড় যুগেরও বেশী সময় থেকে ভোট দিতে পারে নি। দেশবাসী এখন ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। যেদিন সাধারণ মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে সেদিনই গণতন্ত্রের চুড়ান্ত বিজয় নিশ্চিত হবে।

মঙ্গলবার বিকেলে বিএনপি আয়োজিত গণতন্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে একটি অচলাবস্থা বিরাজ করছে। পতিত আওয়ামিলীগ তাদের দোসরদের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্বাভাবিক করার চেষ্টা করছে। প্রশাসনে চেইন অব কমান্ড নেই। তাই দেশের সার্বিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। তাই অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।
১২ দলীয় জোটে যুক্ত হচ্ছে আরও এক দল


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com