• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নই মূল লক্ষ্য: আমিনুল হক

প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ২:২৪
আপডেট: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ২:২৪

9659869

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নই মূল লক্ষ্য: আমিনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা চাই সহনশীল, ধৈর্যশীল এবং প্রত্যেকটি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এলাকার সমস্যা সমাধান করে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের স্বপ্ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য।

শুক্রবার বিকেলে পল্লবীর বাউনিয়াবাধে ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রত্যেকটি সাধারণ মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধানের চেষ্টা করবেন। ব্যর্থ হলে নেতৃত্বে পরিবর্তন আনা হবে। প্রভাব বিস্তার নয়, বরং মানুষের সাথে মিশে মতামত নিয়ে কাজ করতে হবে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু নিজেদের আখের গুছিয়েছে, সাধারণ মানুষের কল্যাণে কিছুই করেনি। খেলাধুলার প্রসঙ্গে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেকটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় সারা দেশে আয়োজন করা হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ জাতি গঠনই হবে প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা ৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলীম মিরাজ। উপস্থিত ছিলেন মাহাবুব আলম মন্টু, সাজ্জাদ হোসেন, আসরাফ আলী গাজী, আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির, আসলাম হোসেন গাজী, শহিদুল ইসলাম চান, সৈয়দা দিলারা ইসলাম পলি প্রমুখ।

এরআগে আমিনুল হক পল্লবী মিল্ক ভিটা মোড়ে বিএনপি নেতা এডভোকেট আলী আসরাফ লিটনের মা মরহুমা শাহানাজ বেগমের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com