• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১:৪৯
আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১:৪৯

দেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। যত বড়ই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি দৃঢ়তা প্রকাশ করে বলেন, জনগণ যখন নির্বাচনমুখী, তখন কেউই এ প্রক্রিয়া বন্ধ করতে পারবে না।

বাজার পরিদর্শনকালে তিনি শাকসবজির দাম নিয়ে বলেন, গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বেড়েছে। তবে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, পাইকারি থেকে খুচরা বাজারে পণ্য আসতে আসতে দাম বেড়ে যায়, কিন্তু কৃষকরা তার সঠিক মূল্য পায় না। মধ্যস্বত্বভোগীরাই বেশি লাভবান হয়। এ সময় তিনি আলুর পর্যাপ্ত মজুদ থাকার কথাও জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com