• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাষ্ট্রপতির পদত্যাগে সময় বেঁধে দিল ‘দ্য রেড জুলাই

প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৩:৪৬
আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৩:৪৬

রাষ্ট্রপতির পদত্যাগে সময় বেঁধে দিল ‘দ্য রেড জুলাই

বিশেষ প্রতিনিধি

সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে জুলাইযোদ্ধাদের অন্যতম প্ল্যাটফরম ‘দ্য রেড জুলাই’।

একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দীনের পদত্যাগ ও অবিলম্বে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। এর ব্যত্যয় হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে আলটিমেটামের ঘোষণা দেন রেড জুলাইয়ের সদস্যসচিব মো. সজিব হোসাইন।

এ সময় রেড জুলাইয়ের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিদরাতুল মুনতাহা, সংগঠক রোজা, সদস্য শান্ত এবং ঢাকা দক্ষিণের সদস্যসচিব রিদ্ধ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সজিব হোসাইন বলেন, ‘গতকাল আমাদের নেতা ভিপি নুরের ওপর যে বর্বরোচিত হামলা সংঘটিত হয়েছে, তা আমাদের সবার জন্য গভীর উদ্বেগের বিষয়। তথ্য পাওয়া গেছে, এই হামলায় সরাসরি জড়িত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ধরনের নিপীড়ন আমরা কখনো সহ্য করব না।

এই হামলার পেছনে দায় রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও রাষ্ট্রপতি। তারা এই বর্বরতার নেপথ্যে দায়ী এবং অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত। এ ছাড়া আমরা জোর দাবি জানাচ্ছি হাসিনার গৃহপালিত নেতা জাতীয় পার্টির জি এম কাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দলটির নিবন্ধন বাতিল করতে হবে।’
তিনি আরো বলেন, ‘দ্য রেড জুলাইয়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হচ্ছে যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ না করেন, আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং বিভিন্ন প্রতিবাদমূলক কর্মসূচি সংঘটিত করব।

জুলাইযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে রেড জুলাই নেতা বলেন, সব জেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আগামী কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকুন। কঠোর আন্দোলনের প্রয়োজনে আমাদের বাধ্য হতে হবে, যা পুরো দেশকে জাগিয়ে তুলবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com