• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রূপগঞ্জে বাবু হত্যা মামলায় এক জনেরমৃত্যুদণ্ড ১৭ জনের যাবজ্জীবন

প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৮
আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৮

রূপগঞ্জে বাবু হত্যা মামলায় এক জনেরমৃত্যুদণ্ড ১৭ জনের যাবজ্জীবন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদণ্ড ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এক আসামীর উপস্থিততে এ রায় ঘোষণা করেন। অন্যান্য আসামীরা পলাতক রয়েছে।
আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট ওমর ফারুক নয়ন জানান, মাদক বিক্রির প্রতিবাদ করায় ২০১২ সালের ৩১ মে রূপগঞ্জের মাছিমপুর এলাকার মো. জালাল মিয়ার ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপি হত্যা করা হয়। পরে এ ঘটনায় মো. জালাল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এ রায় ঘোষণা করেন।। দীর্ঘ শুনানি শেষে আদালত ২৬ জন আসামীর মধ্যে তাওলাদকে মৃত্যুদণ্ড এবং ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। এছাড়া ৬ জন খালাস এবং ২ জন আসামী মৃত্যুবরণ করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- সোনারগাঁয়ের ললাটি এলাকার আফছার উদ্দিনের ছেলে তাওলাদ ওরফে জহিরুল (৪৮)। অপরদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মিজান (৩৫), মোহাম্মদ আলী (৩৮), আব্দুল লতিফ (৬৫), হানিফ (৩৬), সোহেল (৫০), সবুজ (৩৫), মিলন (৪১), সেলিম (৪৩), গোলজার (৩৯), লেদা ফারুক (৪০), রাসেল (৪০), মোমেন (৩৮), সাদ্দাম, শাহীন (৩৯), রুহুল আমিন (৩৮), আবুল (৩৮) ও পণ্ডিত (৪৩)। এরমধ্যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত মোহাম্মদ আলী ছাড়া বাকিরা পলাতক। খালাসপ্রাপ্ত ৬ জন হলেন আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার। আবুল হাসেম ও শওকত মৃত্যুবরণ করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, নারায়ণগঞ্জে হত্যা মামলায় এক জনের মৃত্যুদন্ড ও ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com