• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচনকে বাধা দেওয়া মানে- গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা: নীরব

প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৩
আপডেট: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৩

নির্বাচনকে বাধা দেওয়া মানে- গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা: নীরব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনকে বাধা দেওয়া মানে- গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, নির্বাচনকে বাধা দেওয়া মানে -বাংলাদেশের মানুষের মালিকানা বন্ধ করা এবং আগামীতে মানুষের রাজনৈতিক সংবিধানিক অধিকারে প্রতিবন্ধক সৃষ্টি করা। সুতরাং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকার বিএনপি নেতা কর্মীদের উদ্যোগে পশ্চিম রাজাবাজার এবং ইন্দিরা রোড এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা ১২ আসনের প্রতিটি অলিতে গলিতে আমরা মশক নিধন এবং পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করছি । ইনশাল্লাহ এটি অব্যাহত থাকবে।

নীরব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, এই ৩১ দফা শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের অধিকার রক্ষারও রূপরেখা। বিএনপি আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি বা সন্ত্রাস এ লিপ্ত তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তরের জন্য এলাকাবাসীকে অনুরোধ জানান।

প্রধান অতিথির বক্তব্যের পর পশ্চিম রাজাবাজার ও ইন্দিরা রোডের বিভিন্ন অলিতে গলিতে মশার ওষুধ এবং ব্লিসিং পাউডার ছিটানো হয় এবং ময়লা পরিষ্কার করা হয়।

শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১ নং সহ-সভাপতি জনাব ফখরুল ইসলাম রবিন, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আলম তরুণ, শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান অপু, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ দিপু, শেরেবাংলা নগর থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com