• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, তখনই সবকিছু নিয়ে শঙ্কা দেখা দেয়: মিন্টু

প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ২:২৪
আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ২:২৪

যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, তখনই সবকিছু নিয়ে শঙ্কা দেখা দেয়: মিন্টু

ফেনী প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন নির্বাচনসহ সবকিছু নিয়েই শঙ্কা দেখা দেয়। ছাত্ররা কী করছে বা করছে না, সেটি এক হিসাব; জাতীয় নির্বাচনের হিসাব আবার ভিন্ন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ফেনী শিল্পকলা একাডেমিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মিন্টু বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল, যারা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে পরিস্থিতি ভালো নেই। যে কোনো মুহূর্তে মব তৈরি হচ্ছে, মানুষকে ধরে হত্যা করা হচ্ছে।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, সময় হলে তিনি ফিরবেন। দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে মিন্টু বলেন, আমাদের দল কখনো খারাপ কিছু করে না—এমন বলব না। তবে অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। ইতোমধ্যে আমাদের তিন থেকে চার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে, সংগঠক ও শিক্ষক আশরাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন। বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ২০০ শিক্ষার্থী; এর মধ্যে ৫ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com