• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

যে ভোট দিয়েছে তাকে বিয়ে করতে চান ডাকসুর ভিপিপ্রার্থী

প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৯
আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৯

যে ভোট দিয়েছে তাকে বিয়ে করতে চান ডাকসুর ভিপিপ্রার্থী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে দাঁড়িয়েছিলেন রাকিবুল হাসান নামের এক প্রার্থী। নির্বাচনে তিনি মাত্র একটি ভোট পেয়েছেন। যিনি ভোট দিয়েছেন তাকে খুঁজে বেড়াচ্ছেন রাকিবুল। কারণ, তাকে বিয়ে করতে চান।

ফলাফলের তালিকায় দেখা গেছে, রোকেয়া হল থেকে তিনি একটি ভোট পেয়েছেন। ফলে ভোটারকে খুঁজতে ফেসবুকে পোস্ট দিয়েছেন। পোস্টে রাকিবুল উল্লেখ করেন, খুঁজে পেলে সেই নারী ভোটারকে বিয়ে করতে চান, যদিও তার খোঁজ এখনো তিনি পাননি।

রাকিবুল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি জানান, একদিন ডাকসুতে নির্বাচন করার ইচ্ছা ছিল দীর্ঘদিনের। সেই সুযোগ আসায় নির্বাচনে অংশগ্রহণই তার কাছে বড় বিষয় হয়ে ওঠে। সবার কাছে পরিচিতি পাওয়ার জন্য তিনি ভিপি পদে প্রার্থী হন। তবে নিজের ভোট যাতে বিফলে না যায় সেজন্য তিনি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিশাল জয় পায় ছাত্রশিবির। নির্বাচনে তাদের প্যানেলের নাম ছিল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। এই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছেন।

শীর্ষ তিন পদের পাশাপাশি ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের ৯টিতেই জিতেছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ডাকসুর ১৩টি সদস্য পদের মধ্যে শিবিরের প্রার্থীরা জয়ী হয়েছেন ১১টিতে।

এ ছাড়া গতকাল শনিবার ঘোষিত জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয়ী হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com